জনসংখ্যা দেশের জন্য সম্ভাবনা,সমস্যা নয় - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান

জনসংখ্যা দেশের জন্য সম্ভাবনা,সমস্যা নয়


আলোকিত বার্তা:জনসংখ্যা দেশের জন্য সমস্যা নয়, সম্ভাবনা। যদি দেশের যুবক শ্রেণীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা যায়, তবেই আমরা এর সুফল পাবো।বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে বরিশাল যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় বরিশাল যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর মো. সিদ্দিক আহাম্মেদ। এতে বিশেষ অতিথি ছিলেন বরিশাল যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মুহাম্মদ শোয়েব ফারুক, জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহমেদ, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিেস্ট্রটসুব্রত বিশ্বাস দাসসহ যুব উন্নয়ন অধিদফতরের বিভিন্ন কর্মকর্তারা।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে বরিশাল বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে নগরের সদর রোডের বিডিএস মিলনায়তনের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক ডা. জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) রাম চন্দ্র দাস।এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), জেলা পরিবার পরিকল্পনা সহকারী পরিচালক শহিদুল ইসলাম।

এরআগে নগরের অশ্বিনী কুমার হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিডিএস ক্লাব মিলনায়তন সভাস্থলে এসে শেষ হয়।

Top