যশোর জেলায় ১০৩ টাকায় স্বচ্ছতা ও নিজ যোগ্যতায় পুলিশ হলেন ২২৩ জন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

যশোর জেলায় ১০৩ টাকায় স্বচ্ছতা ও নিজ যোগ্যতায় পুলিশ হলেন ২২৩ জন


মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: নানা প্রক্রিয়া সম্পূর্ণ করে ২৭/০৬/২০১৯ তারিখে যশোর জেলায় নিয়োগ দেয়া হয়েছে ২২৩ জন পুলিশ কনস্টেবল। নিয়োগ পাওয়া প্রার্থীদের দাবি সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। নিয়োগ পেতে ব্যাংক চালানসহ ব্যয় হয়েছে মাত্র একশত তিন টাকা।২৭/০৬/১৯ তারিখ বিকালে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আসা নিয়োগ প্রাপ্ত পুলিশ কনস্টেবল সেলুন কর্মচারীর ছেলে সাহেব আলী জানতো না যে তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে সে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে চলেছে। পুুলিশ সুপার মহোদয়ের কঠোর প্রদক্ষেপের কারনে শতভাগ স্বচ্ছ ও যোগ্যতার মাপ কাঠিতে এমন অনেক সাহেব আলীই নিজের যোগ্যতার ভিত্তিতে যশোর জেলার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্ত হচ্ছে।

সাহেবআলীরমতযশোর জেলার কোতয়ালী,চৌগাছা,ঝিকরগাছা,শার্শা,বেনাপোল,কেশবপুর,মনিরামপুর,
অভয়নগর ও বাঘারপাড়া থানার অনেক কৃষক,শ্রমিক,রিক্সাচালক,সেলুন কর্মচালীর সন্তানেরা কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্ত হয়েছে।
এ সবিই সম্ভব হয়েছে কর্মঠ,শতভাগ পেশাদায়িত্বের প্রতি যশোর জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব মঈনুল হক,বিপিএম-বার,পিপিএম এর সুযোগ্য নেতৃত্বেও কারণে। এই নিয়োগ যশোর জেলার সকল মানুষের মুখে তার সুনাম ছড়িয়ে পড়েছে। প্রতিটি নিয়োগ এরুপ যোগ্যতার ভিত্তিতে হলে বাংলাদেশ পুলিশ মেধাবীদের দ্বারা গঠিত হবে। পুলিশের ভাবমূর্তি উজ্জল হবে এবং সাধারন মানুষ পুলিশের নিকট হতে তার প্রত্যাশিত সেবা পাবে।

যশোর পুলিশ লাইন্সে গত ২২/০৬/২০১৯ তারিখ হতে ২৬/০৬/২০১৯ তারিখ পর্যন্ত কনস্টেবল পদে সাধারন কোটা(পুরুষ)১৬০৬ জন, সাধারন কোটা(নারী)১৯৩ জন,মুক্তিযোদ্ধা কোটা(পুরুষ)৯৯জন, মুক্তিযোদ্ধা কোটা(নারী)১৫জন, পুলিশ পোষ্য কোটা ২৫জন,আনসার ভিডিপি কোটা ৫ জন,এতিম কোটা ৭ জন সর্ব মোট ১৯৫০ জন শারীরিক পরীক্ষায় অংশ নেই। তার মধ্যে শারীরিক পরীক্ষায় উত্তীর্ন হয়েছে ১০৬৯ জন।

২৭/০৬/২০১৯ তারিখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সাধারন কোটা(পুরুষ) ১৩৬ জন, সাধারন কোটা(নারী) ৬০জন, মুক্তিযোদ্ধা কোটা(পুরুষ) ২১জন, মুক্তিযোদ্ধা কোটা(নারী) ২জন, পুলিশ পোষ্য কোটা ৪জন সর্বমোট ২২৩জন প্রার্থী প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছে।

Top