যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৮ কেজি গাঁজা জব্দ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৮ কেজি গাঁজা জব্দ


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২৮ কেজি গাঁজা আটক করেছে যশোরের বিজিবি সদস্যের একটি বিশেষ দল। শনিবার রাত ২টার দিকে বেনাপোল ঘটিকায় রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে এ বিপুল পরিমানের গাঁজা জব্দ করে বিজিবি। তবে এসময়ে বিজিবি সদস্যরা গাঁজা পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

জব্দকৃত মাদকদ্রব্য গুলোর সিজার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানায় বিজিবি।রঘুনাথপুর বিওপি’র নায়েক মোঃ জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার দিবাগত রাত ২টার দিকে ১নং ঘিবা সীমান্তে অভিযান চালানো হয়। এসময়ে দু’জনপাচারকারী বিজিবির উপস্থিতি বুঝতে পেরে দু’টি টুপলা ফেলে পালিয়ে যায়। পরে টুপলা দু’টি খুলে ২৮ কেজি গাঁজা পাওয়া যায়। তবে এসময়ে কোন পাচারকারীকে আটক করা সম্ভাব হয়নি বলে তিনি জানান।

Top