বাবার আকুতি ছেলের চিকিৎসার জন্য - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান

বাবার আকুতি ছেলের চিকিৎসার জন্য


আলোকিত বার্তা:কলেজছাত্র লোটন তালুকদারের চিকিৎসার জন্য প্রচুর টাকার দরকার।এরই মধ্যে জমি-জমা বিক্রি,ধার-দেনা করে নিঃস্ব হয়ে পড়েছেন তার বাবা-মা। চাকরি হারিয়েছেন লোটনের বড় ভাই পলাশ তালুকদার। এখন একেবারেই অসহায় পরিবারটি। টাকার অভাবে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন লোটনের বাবা শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী ও আগৈলঝাড়া উপজেলার গৈলার পূর্ব সুজনকাঠী এলাকার বাসিন্দা মো. বজলুর রহমান তালুকদার। ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছে তিনি।

মো. বজলুর রহমান তালুকদার আলোকিত বার্তাকে বলেন,চার ছেলে ও দুই মেয়ের মধ্যে ছোট লোটন পড়াশোনায় সবসময়ই ভালো।এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল করে সরকারি গৌরনদী কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগে ডিগ্রিতে (বিএসএস) ভর্তি হয়। গত ৮ মার্চ আগৈলঝাড়া বাইপাস সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ঢাকার নিউরো সাইন্স মেডিক্যালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু, সব হাসপাতালই তাকে নিয়ে হতাশ হওয়ায় সবশেষ মহাখালি মেট্রোপলিটন মেডিক্যাল সেন্টাটে ভর্তি করানো হয় লোটনকে।

লোটনের বাবা বলেন, ছেলের চিকিৎসার খরচ যোগাতে জায়গা-জমি বিক্রি করেছি, ধার-দেনা করতে হয়েছে প্রচুর। অনেকে সাহায্যও করেছেন। কেউ পাঁচ টাকা দিলে তা যেমন সাদরে গ্রহণ করেছি, তেমনি বেশি টাকাও পেয়েছি।তিনি বলেন,প্রায় দেড় মাস আইসিইউতে থাকার পর লোটন এখন কিছুটা সুস্থ। পেছনের স্মৃতি মনে আছে তার, কিন্তু এখনো ভালোভাবে হাঁটাচলা করতে পারে না।

জানা গেছে, দুর্ঘটনায় আহত লোটনের মাথার খুলির একটি অংশ কেটে অপারেশন করতে হয়েছে,যা সাভারের একটি সংরক্ষণাগারে জমা রেখেছেন চিকিৎসক অধ্যাপক আফজাল হোসেন। এখন খুলির ওই অংশটি পুনঃস্থাপন করতে হবে।লোটনের বাবা বলেন,ছেলের চিকিৎসার জন্য আরও প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার দরকার। কিন্তু, আমি তো নিঃস্ব। কী করবো বুঝতে পারছি না, তাই ছেলের জীবন বাঁচাতে সবার সহযোগিতা চাই।

সাহায্য পাঠানোর জন্য:লোটনের বাবা মো. বজলুর রহমান তালুকদারের সোনালী ব্যাংকের আগৈলঝাড়া শাখার হিসাব নাম্বার ০৩০১১০০০১২২৪৬।
লোটনের বড় ভাই পলাশ তালুকদারের শাহজালাল ইসলামী ব্যাংকের বনানী শাখার হিসাব নাম্বার

Top