তফসিল ঘোষনা আমতলী সদর ইউনিয়নের নির্বাচনী ভোট ২৫ জুলাই - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান

তফসিল ঘোষনা আমতলী সদর ইউনিয়নের নির্বাচনী ভোট ২৫ জুলাই


মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধিঃআমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপ-সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষনা কর হয়।নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ তারিখ ৩০ জুন, বাছাই ২ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই, ভোট গ্রহন ২৫ জুলাই। আমতলী সদর ইউনিয়নের তফসিল ঘোষনার পর ভোটারদের মধ্যে আনন্দের বন্যা বইছে। আমতলী পৌরসভার সাথে সীমানা জাটলতার কারনে হাইকোর্টের একটি মামলার কারনে গত ৮ বছর ধরে নির্বাচন বন্ধ ছিল।

আমতলী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১১ সালের ৩ এপ্রিল আমতলী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।ওই নির্বাচনে আমতলী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: মোতাহার উদ্দিন মৃধা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালে নির্বাচন হওয়ার কথা থাকলেও আমতলী সদর ইউনয়নের মজনু মৃধা নামে একজন নাগরিক আমতলী পৌরসভার সাথে সীমানা নির্ধার জটিলতা দেখিয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। ওই মামলার কারনে গত ৮ বছর ধরে নির্বাচন স্থগিত ছিল। গত বছর ডিসেম্বরে ওই মামলাটি নিষ্পতি হয়। মামলা নিষ্পত্তির পর গতকাল রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের উপ-সচিব মো: আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নির্বাচনের তফসিল ঘোষনা করেন। আমতলী উপজেলা নির্বান অফিসার মো: তরিকুল ইসলাম বলেন, সীমানা জটিলতার অবসান হওয়ায় আমতলী সদর ইউনয়নের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়। তিনি আরো বলেন, শান্তিপূর্ন ভাবে এই নির্বান সম্পন্ন করার জন্য আমরা সকল ধরনের প্রস্ততি গ্রহন করছি।

Top