দেখা যাবে বিটিভি জুলাই থেকে ভারতে - Alokitobarta
আজ : রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
কুয়াকাটায় হামলায় আহত সাংবাদিক বাচ্চুর পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গুম-খুনের তিন মামলার রায় হতে পারে এ বছর যাত্রীর অভাব নেই,আছে টিকিটের হাহাকারও,তবুও লোকসান,চুরি-দুর্নীতি বিতর্কে শুরু বিতর্কেই সমাপ্তি বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত দেশ থেকে স্বৈরাচারের একটি কালো ছায়া সরে গেছে সদ্য সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা সাহাবুদ্দিন মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সমর্... রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করে যা বললেন স্পিকার

দেখা যাবে বিটিভি জুলাই থেকে ভারতে


আলোকিত বার্তা:আগামী মাসের (জুলাই) যেকোনো দিন থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচার শুরু হবে। সেইসঙ্গে শোনা যাবে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালা।রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ একথা জানান।তিনি জানান, নতুন স্বপ্নে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতের মধ্যে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট গত ৭ মে স্বাক্ষরিত হয়। সম্প্রতি ওয়ার্কিং এগ্রিমেন্টের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত সরকার।

সরেজমিন ডিডি ফ্রি ডিস স্থাপনা পরিদর্শন করে সিগন্যাল রিসিভ ও ডাউনলোড লিঙ্ক করাসহ mpeg4 স্ট্রিমের সিগন্যাল ডিডি ফ্রি ডিস এর জন্য গত ২৫ মে বিটিভির একটি কারিগরি দল ৩ দিনের সফরে নয়া দিল্লি যায়। ফিরে আসার পর জুলাই মাসের যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে বিটিভি ভারতে প্রচার শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে বেতার সম্প্রচার শুরু হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মন্তব্য করেন তিনি।

Top