মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিক্সার ড্রাইভার মৃত্যু - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিক্সার ড্রাইভার মৃত্যু


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটোরিক্সার ড্রাইভারের মৃত্যুহয়েছে।ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার দুপুরে উপজেলার ছৈলাবুনিয়া গ্রামে।জানাযায়,উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মোঃ জালাল হোসেন(৩০) নিজ বাড়িতে অটোরিক্সার গাড়িটি চার্জে বসাতে যান তিনি। বৃষ্টির পানিতে তাঁর শরীর ভিজে থাকায় অসাবধনতা বসত গাড়িটি চার্জে দিতে গেলে
বিদু্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলে মারা যান। পরে তাকে বাড়ির লোকজন উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

এব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুমুর রহমানবিশ্বাস জানান,মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত চাড়াই তাঁর অভিবাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Top