বরিশালে নাটাবের আয়োজনে কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

বরিশালে নাটাবের আয়োজনে কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


স্টাফ রিপোর্টার:যক্ষ্রা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বরিশাল জেলার কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় যক্ষ্রা নিরোধ সমিতি(নাটাব) বরিশাল জেলা শাখার আয়োজনে তাওয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় যক্ষ্রা নিরোধ সমিতি(নাটাব) বরিশাল জেলা শাখার সভাপতি এ্যাড.একেএম শামসুর রহমানরে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক পরিচালক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোঃকামাল উদ্দিন।বিষেশ অতিথি বক্তব্য রাখেন সাবেক পরিচালক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোঃইউসুফ আলী।নাটাবের ফিল্ড কর্মকর্তা মো.নাজিম উদ্দিন প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন.বসন্ত,ম্যালেরিয়া ও যক্ষ্রা এই রোগগুলো এক সময় মহামারীর মতো ছিল। কিন্তু সরকারের স্বদিচ্ছা ও নাটাবের কার্যক্রমের ফলে বরিশালে এর প্রাদুভাব অনেকটা নিয়ন্ত্রনে এসেছে। তারা আরো বলেন,এই সমস্ত রোগ নিরাময়ে (ওয়ারনেস বিল্ডাব) জনসচেতনার কোন বিকল্প নেই। এজন্য জেলা শহর থেকে শুরু করে গ্রামপর্যায় এর প্রচার ও প্রসারে কলেজ শিক্ষকদের ব্যাপক ভূমিকা রয়েছে বলে আশাবাদ করেন বক্তারা।

Top