আমতলীতে ৭০ পিস ইয়াবাসহ দুই বিক্রেতা আটক - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

আমতলীতে ৭০ পিস ইয়াবাসহ দুই বিক্রেতা আটক


বরগুনা প্রতিনিধিঃবরগুনা আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গোডাঙ্গা গ্রাম থেকে ৭০ পিস ইয়াবাসহ শহিদ সরদার (৩৫) ও খবির হাওলাদার (৩৪) কে আটক করেছে পুলিশ।

আমতলী থানার এসআই ইউসুফ আলী হাওলাদারের নেতৃত্বে গাজীপুর পুলিশ ফাঁড়ির এএসআই তাইফুর ও এএস আই নাজমুলসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত ১০.৩০ টার দিকে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালীর গোডাঙ্গা গ্রামের সিরাজ উদ্দিন খান বাড়ীর সামনের কাঁচা রাস্তা থেকে তাদেরকে আটক করাহয়।পুলিশ ও স্থানীয় সূ্ত্রে জানায়, ইয়াবা বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উত্তর সোনাখালীর গোডাঙ্গা গ্রামের অভিযান চালিয়ে ইয়াবা বেচাকেনার সময় গোডাঙ্গা গ্রামের মৃত্যু আঃ খালেক সরদারের পুত্র শহিদ সরদার ও একই এলাকার মৃত্যু ফজলুল হক হাওলাদারের পুত্র খবির হাওলাদার কে আটক করে। পুলিশ তাদের দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা জব্দ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ক্রেতা আঠারোগাছিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন শিকদার পালিয়ে যায়।

এ ব্যাপারে আমতলী থানায় তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৩ তারিখ ১৯/৬/১৯ইং।

আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন,এ ব্যাপারে তিন জনের নামে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে বৃহস্পতিবার তাদেরকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

Top