লঞ্চে আগুন যাত্রী ও স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

লঞ্চে আগুন যাত্রী ও স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


আলোকিত বার্তা:বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী এমভি সুন্দরবন-১০ লঞ্চের ইঞ্জিন রুমের একটি কাঠে আগুন লাগার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৮ জুন) দিনগত মধ্যরাতে এ ঘটনা ঘটলে যাত্রী ও স্টাফদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।জানা যায়,লঞ্চে আগুন লাগার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে এ খবর ছড়িয়ে পড়ে। ছবিসহ খবরটি ছড়িয়ে পড়লে তাদের স্বজনদের মধ্যেও দেখা দেয় আতঙ্ক।

লঞ্চের যাত্রী মনিরুজ্জামান আলোকিত বার্তাকে জানান,রাত দেড়টার দিকে লঞ্চে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। যদিও লঞ্চ কর্মকর্তাদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বিষয়টি দ্রুত সমাধান হয়ে যাওয়ায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বিষয়টি নিশ্চিত করেন। লঞ্চ কর্মকর্তাদের বরাত দিয়ে আলোকিত বার্তাকে তিনি বলেন,ঠিক আগুন লেগেছে বলা যাবে না। কাঠের একটি টুকরো ধোঁয়া নির্গমনকারী পাইপের সঙ্গে ছিল।ওই পাইপটি গরম হলে সেই কাঠের টুকরোয় আগুন ধরে যায়। যা তাৎক্ষণিকভাবে নিভিয়েও ফেলা হয়।পরবর্তীতে বুধবার (১৯ জুন) সকালে যাত্রীদের নিয়ে নিরাপদেই লঞ্চটি ঢাকায় পৌঁছেছে বলে জানান বিআইডব্লিউটিএ-এর এই কর্মকর্তা।

Top