স্বতন্ত্র প্রার্থী রিয়াজ বিজয়ী মঠবাড়িয়ায় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

স্বতন্ত্র প্রার্থী রিয়াজ বিজয়ী মঠবাড়িয়ায়


মো.বেল্লাল গাজী:পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার(১৮ জুন)রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিএম সরফরাজ আলোকিত বার্তাকে জানান, উপজেলা পরিষদ নির্বাচনে রিয়াজ উদ্দিন আহম্মেদ (আনারস প্রতীক) ৪৭ হাজার ৬৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসাইন মোশারেফ সাকু (নৌকা প্রতীক) ২১ হাজার ৩৯৮ ভোট পেয়েছেন।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে আরিফুর রহমান সিফাত(টিয়া পাখি প্রতীক),মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন জাহান (কলস প্রতীক)বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।উল্লেখ্য,পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১৮ জুন) সকাল নয়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৮১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন,ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মোট নয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

Top