ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক আগৈলঝাড়ায় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক আগৈলঝাড়ায়


আলোকিত বার্তা:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুলাল শরিফ ওরফে দুলু (৩৬) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জুন) দিনগত রাতে উপজেলা সদরের মাগুরা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়। দুলু গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকার মৃত ইউনুচ শরিফের ছেলে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আফজাল হোসেন আলোকিত বার্তাকে জানান,রাতে উপজেলার মাগুরা চৌরাস্তা সংলগ্ন হেমায়েত মোল্লার চায়ের দোকানের সামনে পুলিশের সদস্যরা তল্লাশি করছিলেন।এ সময় মাদকবিক্রেতা দুলু মোটরসাইকেল নিয়ে সেখান দিয়ে যাওয়ার সময় তার দেহ তল্লাশি করে সাদা পলিথিনের মোড়ানো ১ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা বিক্রয়ের নগদ ৬০০ টাকাও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি আফজাল।

Top