ঢাকা শহরে প্রায় সাড়ে ৬ লাখ বস্তিবাসীর সংখ্যা - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

ঢাকা শহরে প্রায় সাড়ে ৬ লাখ বস্তিবাসীর সংখ্যা


আলোকিত বার্তা:থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন,ঢাকা শহরে মোট ৩ হাজার ৩৯৪টি বস্তিতে ৬ লাখ ৪৬ হাজার ৭৫ জন লোক বসবাস করছেন।তিনি রবিবার সংসদে সরকারি দলের হাজী মোহাম্মদ সেলিমের এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন।মন্ত্রী বলেন,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত ২০১৪ সালের জরিপ অনুযায়ি ঢাকা শহরের দুই সিটি করপোরেশনের বস্তিতে মোট খানা রয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৩০টি।

তিনি বলেন,এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বস্তির সংখ্যা ১ হাজার ৬৩৯টি,মোট খানা,১ লাখ ৩৫ হাজার ৩৮০টি ও জনসংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ১৯ জন। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বস্তির সংখ্যা ১ হাজার ৭৫৫টি,খানার সংখ্যা ৪০ হাজার ৫৯১টি ও জনসংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৬ জন।

Top