বেনাপোলের সীমান্ত থেকে ৪১ টি সোনার বার সহ আটক-৪ - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

বেনাপোলের সীমান্ত থেকে ৪১ টি সোনার বার সহ আটক-৪


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি:বেনাপোলের আমড়াখালি এলাকা থেকে ভারতে পাচারকালে আজ রোববার দুপুরে ৪১ টি সোনার বার সহ ৮ চোরাচালানীকে আটক করেছে বিজিবি সদস্যরা।৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বাংলদেশ থেকে বিপুল পরিমান সোনা পাচারহয়ে ভরতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল গামী (ঢাকা. মেট্রো-ব-১৪-৮৩০০ )

একটি পরিবহনে অভিযান চালিয়ে ৪১ টি সোনার বার ( ৪.৭৮০ কেজি) সহ ৪ চোরাচালানীকে আটক করা হয়।আটক সোনা পাচারকারী সদস্যরা হচ্ছেন, আনিসুর রহমান (২৪), রিয়াজ মোল্লা (২৫) সবুজ মৃধা(২১) ও তানভীর জামান (১৮)। এদের উভয়ের বাড়ি ফরিদপুর,মাদারিপুর ও খুলনা জেলায়।আটক সোনার মূল্য ২ কোটি ১১ লাখ টাকা বলে বিজিবি জানায়। আটককৃতদের ব্যাপক জিঞাসা বাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বেনাপোল
পোটর্ থানায় একটি মামলা হয়েছে।

Top