আতঙ্কে যাত্রীরা,প্রতিযোগিতায় যাত্রীবাহী লঞ্চ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

আতঙ্কে যাত্রীরা,প্রতিযোগিতায় যাত্রীবাহী লঞ্চ


আলোকিত বার্তা:নৌপথে বেপরোয়াভাবে আগে ওঠার প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে বরিশাল-ঢাকা নৌরুটের যাত্রীবাহী লঞ্চগুলো। শনিবার (১৫ জুন) দিবাগত রাত ১১ টার দিকে চর হিজলা এলাকা সংলগ্ন মাঝ নদীতে এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন বরিশাল নদী বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি অ্যাডভেঞ্চার ১ ও সুরভী ৮ লঞ্চের যাত্রীরা।

যদিও এ প্রতিযোগীতা অনেকের জন্য আনন্দের হলেও সাতার না জানা কিংবা নদীপথের নতুন যাত্রীদের জন্য আতঙ্কের সৃষ্টি করছে। অ্যাডভেঞ্চার-১ লঞ্চের যাত্রীরা জানান,সুরভী-৮ লঞ্চটি রাত সোয়া ৯ টার দিকে বরিশাল নদী বন্দর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যদিও এর কিছু সময় আগে অ্যাডভেঞ্চার-১ লঞ্চটি বরিশাল নদী বন্দর ত্যাগ করে।

প্রতিটি লঞ্চ তার গতির সঙ্গে সামঞ্জস্য রেখে অপরাপর লঞ্চগুলোকে ওভারটেক করে। কিন্তু রাত ১১ টা থেকে প্রায় আধাঘণ্টা ধরে সুরভী-৮ লঞ্চটি অ্যাডভেঞ্চার-১ লঞ্চটিকে ওভারটেকেরে চেষ্টা করে।কিন্তু উভয় লঞ্চ সমান গতির হওয়ায় কেউ কাউকে ছাড় দিতে নারাজ। একপর্যায়ে সুরভী-৮ লঞ্চ অ্যাডভেঞ্চার-১ লঞ্চের খুব কাছাকাছি আসতে শুরু করে এবং সুরভী লঞ্চ অ্যাডভেঞ্চার লঞ্চের নীচতলার ডেকের বা’দিকের বাড়তি অংশের ওপর উঠে যায়।

দু’টি লঞ্চ একটির সাথে অন্যটি আটকে যাওয়ার মতো ঘটনা ঘটলে,উভয় লঞ্চের যাত্রীরা আটকে যাওয়া পাশের বারান্দায় চলে যান।অ্যাডভেঞ্চার লঞ্চের যাত্রী সুমন জানান,এসময় অল্প বয়স্ক যাত্রীরা উচ্ছসিত হলেও কিছু যাত্রীর মধ্যে আতঙ্ক বিরাজ করে।নদী শান্ত থাকায় হয়ত কোনো বিপদ হয়নি,তবে এ ধরনের প্রতিযোগিতা যেকোনো সময়ে দুর্ঘটনা বয়ে আনতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান যাত্রীদের।

Top