অপহরণ মামলার আসামি গ্রেফতার বানারীপাড়ায় - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

অপহরণ মামলার আসামি গ্রেফতার বানারীপাড়ায়


আলোকিত বার্তা:বরিশালের বানারীপাড়ায় স্কুলছাত্রী অপহরণ মামলার আসামি কালাম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৫ জুন) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জহিরুল ইসলাম বিষয়টি আলোকিত বার্তাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রোববার (৯ জুন) সকালে উপজেলার গাভা গ্রামের রাসেল তালুকদার তার সহযোগীদের দিয়ে গাভা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে অপহৃত ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে একই এলাকার ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রাসেল তালুকদার, তার বাবা কালাম তালুকদার ও মা তানিয়া বেগমের নামে একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে আসামি কালাম তালুকদারকে গ্রেফতার করা হয়েছে।মামলার অপর আসামি রাসেল ও তার মা তানিয়া পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Top