উন্নয়ন হয় আ’লীগ ক্ষমতায় থাকলেই - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

উন্নয়ন হয় আ’লীগ ক্ষমতায় থাকলেই


আলোকিত বার্তা:পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল(অব.)জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণেই দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে। পাশাপাশি, নদীভাঙন রোধ ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পুর্নবাসন ও আর্থিক সহায়তা পাচ্ছে।
রোববার (১৬ জুন) বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় ভাঙনকবলিত তেঁতুলিয়া থেকে শ্রীপুর বাজার রক্ষা প্রকল্পে খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন,দেশে একেকটি নদীভাঙনের রূপ একেক ধরনের।পর্যায়ক্রমে এসব নদীর ভাঙন রোধ,নদীর তীর সংরক্ষণ,বাঁধ নির্মাণসহ নদীর ভাঙনকবলিত এলাকা রক্ষার বিভিন্ন প্রকল্পের কাজ করছে সরকার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. জুলফিককার আলী, প্রধান প্রকৌশলী (ড্রেজার) মো. আব্দুল ওয়াহাব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফি উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী আবু সাঈদসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেহেন্দীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।১৫ কোটি টাকা ব্যয়ে শ্রীপুর বাজার রক্ষা প্রকল্পের আওতায় তেঁতুলিয়া নদীতে এক কিলোমিটার দৈর্ঘ্য ও ২০০ মিটার প্রস্থের খননকাজ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড।

Top