বেনাপোলে ডিবি’র অভিযানে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ইয়াবাসহ দুইজন আটক - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

বেনাপোলে ডিবি’র অভিযানে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ইয়াবাসহ দুইজন আটক


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক।মঙ্গলবার ভোর রাতে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) মারুফ আহম্মদ এর নেতৃত্বে বিশেষ অভিযান ডিউটি চলাকালীন জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মোঃ শামীম হোসেনে, এএসআই মোঃ হোসেন আলী সংগীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ সাত(৭)মামলার আসামী আব্দুর করিম মাস্টার(৪০) ও হাসানুজ্জামান হাসান(৩৪)কে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অফিসার্স ইনচার্জ মারুফ আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ দুইজন ব্যবসায়ীকে আটক করি। আটককৃত আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা রুজু করা হইয়াছে।

Top