যশোরের বেনাপোল পৌর আওয়ামীলীগ অফিস ভাংচুর ও চুরি - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

যশোরের বেনাপোল পৌর আওয়ামীলীগ অফিস ভাংচুর ও চুরি


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌর আওয়ামী লীগের কার্যলয়ে চুরি ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ফ্রেমও ভাংচুর করে।সোমবার রাত ১টার দিকে বেনাপোল ইউনিয়ন পরিষদের পাশে ফারুক মার্কেটের ২য় তলায় পৌর আওয়ামী লীগের অফিসে এই হামলা, চুরি ও ভাংচুরের ঘটনা ঘটে।

বেনাপোল পৌর যুবলীগের আহ্বায়ক সুকুমার দেবনাথ বলেন, সোমবার রাত ১টার দিকে একদল দুর্বৃত্তরা বেনাপোল বাজারে অবস্থিত আ.লীগ অফিসের ২য় তালার গেট ভেঙ্গে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, চেয়ার, টেবিল ভাংচুর করে এবং ৩ টি কম্পিউটার চুরি করে নিয়ে যায়। দুর্বৃত্তরা ইট মেরে অফিসের সাইন বোর্ড ভাংচুর করে।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু-সালেহ মাসুদ করিম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা পৌর আওয়ামীলীগের অফিসে ভাংচুর করে পালিয়ে যায়। ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থল পরিদর্শন করেন নাভারণ সার্কেলের এসপি জুয়েল ইমরান ও যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন।

Top