৩০ জুন অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন আবেদনের শেষ সময় - Alokitobarta
আজ : শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
এক শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি কোটি কোটি টাকা লোপাট চলছে দুদকে অভিয... বরিশালে ডাঃ তহুরার হাতে বলি হলো উদীয়মান উদ্যোক্তা নাজিয়া মাইশা পে ফিক্সেশনের পর তিন মাসের বকেয়া সমন্বয় রোহিঙ্গা ইস্যুতে ঐক্যবদ্ধ চাপের আহ্বান বাংলাদেশের ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তা বরখাস্ত জীবনযাত্রায় চাপ,দেশজুড়ে বাজার-গণপরিবহণে অস্থিরতা নতুন রাস্তা কেটে নালা দ্বিগুণ ব্যয়ে ডাস্টবিন এক ঢিলে দুই পাখি শিকারের চেষ্টা ,সারা দেশ,রাজধানীসহ কড়া নজরদারি পুলিশের ‘মড়ার উপর খাঁড়ার ঘা’মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে শুল্ক না কমিয়ে দাম বৃদ্ধির পথেই হাঁটল সরকার

৩০ জুন অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন আবেদনের শেষ সময়


আলোকিত বার্তা:দেশে বিদ্যমান অনলাইন নিউজ পোর্টালগুলোর সরকারি নিবন্ধন আবেদনের জন্য শেষ সময় আগামী ৩০ জুন নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৭ মে) তথ্য মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি সরকারি পরিপত্র জারি করা হয়। তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।তথ্য অধিদফতরের ওয়েবসাইটে দেয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে। ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সব প্রমাণসহ এ আবেদন ডাকযোগেও পাঠানো যাবে। তবে ইতোপূর্বে যারা আবেদন করেছেন তাদের আবার আবেদনের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।

২০১৫ সালের ৯ নভেম্বর এক তথ্য বিবরণীতে তথ্য অধিদফতর জানায়,সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত ও অপসাংবাদিকতা রোধে অনলাইন পত্রিকাগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে। এ জন্য নির্ধারিত নিবন্ধন ফরম ও প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদফতরে জমা দিতে হবে। নিবন্ধন-সংক্রান্ত আবেদন জমা দেওয়ার পর এগুলো যাচাই-বাছাই ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সন্তোষজনক রিপোর্ট পাওয়ার পর তথ্য অধিদফতর চিঠির মাধ্যমে নিবন্ধনের বিষয়ে আবেদনকারীদের জানিয়ে দেবে।

দেশের চলমান সব অনলাইন নিউজ পোর্টালকে ওই বছরের ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়। এরপর সময় কয়েক দফা বাড়ানো হয়। নিবন্ধন পেতে দুই হাজারেরও বেশি অনলাইন গণমাধ্যম আবেদন করেছে বলে তথ্য অধিদফতর থেকে জানা গেছে।

Top