এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা বরিশালে


আলোকিত বার্তা:বরিশালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ,জেলা কমিটি। ‘বিজ্ঞান হোক সব অন্ধ বিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার’এ স্লোগানে সোমবার (২৭ মে) বেলা ১২ টায় নগরের অশ্বিনী কুমার হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞান আন্দোলন মঞ্চ বরিশাল জেলা কমিটির সভাপতি মিঠুন চক্রবর্তীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপিকা শাহ্ সাজেদা,জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা.মনিষা চক্রবর্তী,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি শন্তুমিত্র প্রমুখ।এসময় বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১৯ সালে এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ ২ শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Top