চক্রাকার বাস সার্ভিস চালু উত্তরায় - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

চক্রাকার বাস সার্ভিস চালু উত্তরায়


আলোকিত বার্তা:রাজধানীর উত্তরায় আনুষ্ঠানিকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়েছে।সোমবার থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে বিআরটিসির ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস নিয়ে এই চক্রাকার বাস সেবা চালু হয়েছে।এয়ারপোর্ট থেকে উত্তরা হয়ে দিয়াবাড়ি ঘুরে আবার উত্তরা এসে থামবে বাসগুলো। এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০ টাকা। এছাডা এর মধ্যবর্তী যেকোনো স্থানের জন্য ২০ টাকার টিকিট কিনতে হবে যাত্রীদের।

উত্তরায় আয়োজিত চক্রাকার বাসের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, এই বাস সার্ভিস উত্তরাবাসীর জন্য আনন্দের বিষয়। এটি আমাদের সকলের জন্য। সুস্থ, সচল ঢাকার জন্য সুস্থ গণপরিবহনের বিকল্প নেই। সবাই একত্রে কাজ করলে, সবাই সচেতন হলে বাসযোগ্য সুন্দর ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাঈদ বলেন, গণপরিবহন এবং যানজট ঢাকা শহরের একটি প্রধান সমস্যা। এই শহরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে আগে নগরবাসীকে সচেতন হতে হবে। নাগরিকরা সচেতন না হলে হাজার চেষ্টা করলেও সমস্যার সমাধান হবে না।

Top