রহস্যজনক মৃত্যু বরিশালে স্কুলছাত্রীর - Alokitobarta
আজ : রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ স্থানীয় নির্বাচনে জোট করতে শরিকদের চাপে জামায়াত মাদক ও সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে ঠাকুরগাঁওবাসী দাঁড়িপাল্লার বিজয়ের অপেক্ষায় রয়েছে রাজধানীর ফুটপাত ব্যক্তিগত সম্পত্তি নয়,সড়কের ফুটপাত কারো না কারো দখলে থাকছে ইস্টার্ন ব্যাংকের ঋণে গ্যারান্টর জালিয়াতি সুস্পষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ের আশঙ্কা,চার দিন বৃষ্টির আভাস বন্ধ হচ্ছে সামিটের তিন বিদ্যুৎকেন্দ্র সাইবার সুরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন প্রধান উপদেষ্টা নিয়োগের প্রস্তাব উচ্চকক্ষ থেকে ডিসেম্বর কে টার্গেট করে আতঙ্ক ছড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

রহস্যজনক মৃত্যু বরিশালে স্কুলছাত্রীর


আলোকিত বার্তা:বরিশাল নগরের কাউনিয়ায় ফারজানা আক্তার (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
ফারজানা কাউনিয়া কালাখান বাড়ি এলাকার দিনমজুর আলমগীর হোসেনের মেয়ে।সে কাউনিয়া আভাস আনন্দ প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো।রোববার (২৬ মে) দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

ফারজানার মা মরিয়ম বেগম আলোকিত বার্তাকে বলেন,শুক্রবার (২৪ মে) সকালে মেয়ে ফারজানা ও শিশু ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী এক বাড়িতে গৃহপরিচারিকার কাজে যান। একই সময় শিশুর বাবা আলমগীরও কাজে বের হয়ে যায়। এর কিছু পর ফারজানা ঘরে ফিরে যায়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে তিনি (মরিয়ম) বাড়ি গিয়ে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতেই বাশেঁর সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মেয়েকে দেখতে পান। এসময় সালোয়ারের পেছনে কিছু অংশ ছেড়া ও মুখ থেকে ফ্যানা বের হতে দেখা যায় বলেও জানান তিনি।তিনি আরও বলেন,পরে স্থানীয়দের সহযোগিতায় ফারজানাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি অভিযোগ করে বলেন,তার মেয়েকে ধর্ষণের পরে হত্যা করে মরদেহ জানালার পাশে বাঁশের খুঁটিতে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এর পেছনে প্রতিবেশী ভাড়াটিয়ায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি প্রথমে আত্মহত্যা বলে দাবি করা হলেও পরে ধর্ষণ ও হত্যা বলে অভিযোগ ওঠে। তবে সুরতহালে তেমন কোনো আলামত মেলেনি। তাই মেডিকেল বোর্ড গঠন করে রোববার ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনই বলে দেবে এটি ধর্ষণ, হত্যা নাকি আত্মহত্যা। অন্যদিকে, এ ঘটনায় মামলা করবেন বলে জানিয়েছেন ফারজানার আলমগীর হোসেন।

Top