মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ রাজাকারদের তালিকা - Alokitobarta
আজ : শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ ঢাকায় প্রতি রুটে চলবে নির্দিষ্ট এক কোম্পানির বাস শীতের আয়ুও কম হতে পারে,কমবে তীব্রতা,এবার শীত দেরিতে পনেরো বছরের দীর্ঘমেয়াদি ইজারা বা কনসেশন চুক্তি সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ ছাদভিত্তিক সর্ববৃহৎ সোলার প্ল্যান্ট স্থাপনে চুক্তি করল যমুনা গ্রুপ ভাড়ায় খাটে দুর্ধর্ষ ডাকাতরা,শাহজালাল বিমানবন্দর ঘিরে অপরাধ দুর্নীতির বরপুত্র বিভিন্ন খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা কে ... প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ কঠিন শর্তে ৩৩০ কোটি ডলার বিদেশি ঋণ নিচ্ছে সরকার

মন্ত্রণালয়ে পাঠানোর পরামর্শ রাজাকারদের তালিকা


আলোকিত বার্তা:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মুক্তিযুদ্ধকালীন সময়ে থানা বা মহাকুমা অথবা জেলা প্রশাসন থেকে বেতন-ভাতা উত্তোলনকারী রাজাকারদের তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রকাশের ব্যবস্থা নিতে এর একটি তালিকা মন্ত্রণালয়ে প্রেরণের পরামর্শ দেওয়া হয়েছে।সংসদ ভবনে আজ রবিবার কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেওয়া হয়।কমিটি সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,মেজর (অব.) রফিকুল ইসলাম,বীর উত্তম এবং কাজী ফিরোজ রশীদ সভায় অংশগ্রহণ করেন।

সভায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণাধীন‘স্বাধীনতা স্তম্ভ’ প্রকল্প কাজের অগ্রগতি আগামী ২৮ মে সকাল ১১টায় সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।কমিটি বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি, মুক্তিযুদ্ধের তালিকা যাচাই-বাছাই কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করে।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বিভিন্ন সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বাসস।

Top