এএসআইসহ আহত ৩,মালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

এএসআইসহ আহত ৩,মালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণ


আলোকিত বার্তা:রাজধানীর মালিবাগে পুলিশের একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কীভাবে এ বিস্ফোরণ ঘটল এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।রোববার রাত ৯ টায় মালিবাগ মোড়ে পাম্পের বিপরীতে ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং ঘটনাস্থলে থাকা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী আলোকিত বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো.কামরুল হাসান আলোকিত বার্তাকে বলেন, আগুনের সংবাদ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং গাড়িতে থাকা নারী পুলিশ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদা খাতুনসহ একজন পথচারী ও একজন রিক্শাচালক লাল মিয়াকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে থাকা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী আলোকিত বার্তাকে বলেন, আমি পাশেই ছিলাম।মনে হয়েছে গাড়িতে বোমা জাতীয় কিছু বিস্ফোরণ হয়েছে। তবে কী ধরনের বোমা, আদৌ বোমা কি-না সেটি বলতে পারছি না।বোমা হামলার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন,বোমা হামলার সঙ্গে কোনো গোষ্ঠী জড়িত কি-না তা নিশ্চিত নয়। আহতরা আশঙ্কামুক্ত।

Top