৮ লাখ চিংড়ির রেণু নদীতে অবমুক্ত পাচারকালে জব্দ - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

৮ লাখ চিংড়ির রেণু নদীতে অবমুক্ত পাচারকালে জব্দ


আলোকিত বার্তা:বরিশালে পাচারকালে জব্দ করা প্রায় আট লাখ গলদা চিংড়ির রেণু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।
রোববার(২৬ মে)দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের উপস্থিতিতে রেণুগুলো অবমুক্ত করা হয়।
সকালে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানা পুলিশ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলপ্লাজা থেকে একটি ট্রাকে ড্রামভর্তি ৭ লাখ ৭৫ হাজার পিস গলদা চিংড়ির রেণু জব্দ করে। এ সময় ট্রাকের সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়।

জেলা মৎস্য দফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস আলোকিত বার্তাকে বলেন,রেণুগুলো ভোলা থেকে খুলনায় পাচার করা হচ্ছিল।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ রেণুগুলো কীর্তনখোলা নদীতে অবমুক্ত ও জব্দ ট্রাকটি কোতয়ালি পুলিশের জিম্মায় রাখার নির্দেশ দেন।

Top