এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা বরিশালে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা বরিশালে


আলোকিত বার্তা:স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ মে) বেলা ১১টায় বরিশাল নগরের সার্কিট হাউজের ধানসিঁড়ি মিলনায়তনের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকারিয়া হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) ইকবাল আখতার, জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট এস এম ইকবাল, বরিশাল চেম্বার্স অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু। দিনব্যাপী কর্মশালায় জেলার ১০ উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, মেয়র, সমাজসেবা কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তি ও উন্নয়ন সংস্থার শতাধিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের বৈশ্বিক এ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। এসডিজির ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রার প্রতিটির জন্য ইতোমধ্যে কাজ করছে সরকার।

Top