ভেজালমুক্ত খাবার চাই,সুস্থভাবে বাঁচতে চাই - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

ভেজালমুক্ত খাবার চাই,সুস্থভাবে বাঁচতে চাই


আলোকিত বার্তা:ভেজালমুক্ত খাবার চাই,সুস্থভাবে বাঁচতে চাই’স্লোগানকে সামনে রেখে ভেজাল মুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।শনিবার (২৫ মে) সকাল ১১টায় বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।স্বেচ্ছাসেবী সংস্থা খ্রিষ্টান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ(সিসিডিবি)এবং অলটারন্যাটিভ ইনিশিয়্যাটিভ ফর ডেভেলপমেন্টের (এইড) যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এইডের নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী।সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির প্রমুখ।সমাবেশে বক্তারা খাদ্যে ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Top