গোল্ডেন লাইনের চালক কারাগারে,নারী যাত্রীকে যৌন হয়রানি - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

গোল্ডেন লাইনের চালক কারাগারে,নারী যাত্রীকে যৌন হয়রানি


আলোকিত বার্তা:নারী যাত্রীকে চলন্ত বাসে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় গোল্ডেন লাইন পরিবহনের চালক আল-আমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।শনিবার (২৫ মে) দুপুরে পুলিশ বাস চালককে আগৈলঝাড়া আমলি আদালতে হাজির করলে বিচারক (জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট) মওদুদ আহমেদ তাকে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।এর আগে এ ঘটনায় ভিকটিমের বান্ধবীর ভাই আহসান হাবিব বাদী হয়ে আগৈলঝাড়া থানায় চালক আলামিনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান,গত ১৫ মে আগৈলঝাড়ায় আত্মীয় লিমা খানমের বাড়িতে বেড়াতে আসেন ভিকটিম ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের তলিমাবাদ এলাকার এক তরুণী। গত ১৮ মে রাত সাড়ে ৮টার দিকে তাকে ঢাকার উদ্দেশে যাওয়ার জন্য আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বাসস্ট্যান্ড থেকে গোল্ডেন লাইন পরিবহনে উঠিয়ে দেওয়া হয়। ১৯ মে ভোর পৌনে ৪টায় বাসটি ঢাকার রায়ের বাজার বাসস্ট্যান্ডে পৌঁছায়। সেখানে সব যাত্রী নামলেও নিরাপত্তার জন্য ভিকটিম ওই নারী যাত্রী বাসে অবস্থান করে।এসময় বাসচালক ওই তরুণীকে যৌন হয়রানি ও নানাভাবে উত্যক্ত করে। একইভাবে চলন্ত বাসেও হয়রানি করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।পরে এঘটনা ভিকটিম মোবাইলের মাধ্যমে পয়সারহাটে থাকা স্বজনদের জানান। চালক বাস নিয়ে শুক্রবার (২৪ মে) রাতে পয়সারহাট ফিরে গেলে জনগণ তাকে ধরে পুলিশে সোপর্দ করে।বাস চালক আল-আমিন ফরিদপুর জেলার রগুনন্দনপুরের হাবিবুর রহমানের ছেলে।

Top