৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা গৌরনদীতে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা গৌরনদীতে


আলোকিত বার্তা:বরিশালের গৌরনদী উপজেলায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (২৫ মে) সকালে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ভোজ্য পণ্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ রাখার অপরাধে ওই এলাকার সিনহা মিনি চাইনিজকে পাঁচ হাজার টাকা, ইসলামিয়া মিষ্টান্ন ভাণ্ডারকে দুই হাজার টাকা, দিলীপ কুমার মিষ্টান্ন ভাণ্ডারকে দুই হাজার টাকা, আলম ট্রেডার্সকে দুই হাজার টাকা, নান্নু হোটেলকে এক হাজার টাকা ও বিসমিল্লাহ হোটেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া অভিযানের সময় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাস যাত্রীদের ঈদযাত্রার অগ্রিম টিকিটের মূল্য সঠিক রাখা ও বাস কাউন্টারগুলোতে ভাড়ার চার্ট টাঙানোর জন্য গৌরনদী বাসস্ট্যান্ডে থাকা বিভিন্ন পরিবহনের কাউন্টারগুলোকে সতর্ক করা হয়।

Top