প্রথমবার থ্রিডি জেব্রা ক্রসিং বরিশালের সড়কে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রথমবার থ্রিডি জেব্রা ক্রসিং বরিশালের সড়কে


আলোকিত বার্তা:বরিশাল নগরের বিভিন্ন সড়কের পাশে প্রথমবারের মতো বসানো হয়েছে দিকনির্দেশনামূলক সাইনবোর্ড ও থ্রিডি জেব্রা ক্রসিং।চারুকলা শিল্পীদের সহযোগিতায় শুক্রবার (২৫ মে) রাতে নগরের জিলা স্কুল মোড়ের রাজা রায় বাহাদুর সড়কে থ্রিডি জেব্রা ক্রসিং তৈরির কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।মেশিনের সহায়তায় আধুনিক প্রযুক্তির এ জেব্রা ক্রসিং নগরের জনগুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেওয়া হবে। যে উদ্যোগ বরিশাল সিটি করপোরেশন হওয়ার পর এটাই প্রথম।

এ বিষয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন,বরিশাল নগরের রাস্তায় এই জেব্রা ক্রসিং দেওয়ায় দূর থেকে গাড়ি চালকরা খুব সহজেই তা দেখতে পাবেন। থ্রিডি হওয়ায় ক্রসিংগুলো দূর থেকে উঁচু মনে হবে। এ কারণে গাড়ি চালকেরা ওই স্থানে তাদের গাড়ির গতি কমিয়ে দেবে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও পথচারীর চলাচলে সুবিধা হবে এবং দুর্ঘটনা কমবে।এদিকে বরিশাল নগরের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রথমবারের মতো দিকনির্দেশনামূলক সাইনবোর্ড বসানোর কার্যক্রম শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। যার মাধ্যমে শহরে নতুন মানুষ প্রবেশ করতে গেলে বুঝতে পারবেন কোন সড়ক দিয়ে কোথায় যেতে হবে। নির্দিষ্ট গন্তব্যে যেতে কাউকে এখন অযথা ঘোরাঘুরি করার প্রয়োজন হবে না বলে আশাপ্রকাশ করেছেন মেয়র।

Top