বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:বরিশালের উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুজ্জামান টিটু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার(২৪ মে)সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টিটু জেলার গৌরনদী উপজেলার কাছেমাবাদ গ্রামের বজলুল হক সরদারের ছেলে এবং দুবাই প্রবাসী ছিলেন। কালিহাতা গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।

মৃতের বড় ভাই ওয়াহিদুজ্জামান মিঠু আলোকিত বার্তাকে জানান, সকালে তার ছোট ভাই টিটু খালাতো ভাই ইলিয়াস হোসেনের নির্মাণাধীন বসতঘরের মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Top