কাউন্সিলর ও ৩ ছাত্রলীগ নেতা ভালো কাজের স্বীকৃতি পেলেন - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

কাউন্সিলর ও ৩ ছাত্রলীগ নেতা ভালো কাজের স্বীকৃতি পেলেন


আলোকিত বার্তা:আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা থানা পুলিশকে সহায়তা করায় ভালো কাজের স্বীকৃতি পেলেন বরিশাল সিটি করপোরেশনের এক কাউন্সিলর ও ৩ ছাত্রলীগ নেতা। বৃহস্পতিবার (২৩ মে) বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তাদের এ স্বীকৃতি দেয়া হয়।স্বীকৃতি স্বরূপ তাদের হাতে সম্মাননা স্মারক মে-২০১৯ তুলে দেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

স্বীকৃতি প্রাপ্তরা হলো বরিশাল সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জামাল হোসেন,বরিশাল নগরের কলেজ এ্যাভিনিউ এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজ্জাদ সেরিনয়াবাত,নগরের কলেজ রো এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল্লাহ মুনীম এবং নগরের ঈশ্বর বসু রোডের বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিব হোসাইন খান।

স্বীকৃতি পাওয়া ছাত্রলীগের নেতারা জানান,বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ আমাদের রাজনৈতিক অভিভাবক। তার নির্দেশেই আমরা বিভিন্ন ধরনের ভালো কাজে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করি। আর ভালো কাজের সূত্র ধরেই আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা করছি।

Top