বরিশালে বিক্ষোভ কৃষকের লাভসহ ৩ দফা দাবিতে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ উৎপাদনে স্বস্তির বার্তা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে বিএনপির অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার লেজেগোবরে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে সাড়ে চার লাখ কোটি টাকা সড়কে রক্তের স্রোত থামবে কবে ? ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালক আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? প্রতিদিন ঝরছে ২২ প্রাণ বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

বরিশালে বিক্ষোভ কৃষকের লাভসহ ৩ দফা দাবিতে


আলোকিত বার্তা:‘কৃষক বাঁচাও, কৃষি বাঁচাও, দেশ বাঁচাও’ প্রতিপাদ্য নিয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট বরিশাল জেলা কমিটি। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টায় বরিশাল নগরের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি দেওয়ান মাসুদ।এসময় কৃষকের লাভ নিশ্চিত করা, তৃণমূল পর্যায়ে প্রত্যেক ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনাসহ সারাদেশে পাটকল শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানানো হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা সমাজতান্ত্রিক দলের (বাসদ) আহ্বায়ক ডা.মনিষা চক্রবর্তী,বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির নেতা অধ্যক্ষ দুলাল মজুমদার, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর শ্রমিক ফ্রন্টের জেলা সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, এইচএম লিমন, হাসিবুল ইসলাম, শহিদুল ইসলাম, ছাত্রফ্রন্ট বরিশাল জেলা কমিটির সভাপতি শন্তু মিত্র, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সাগর, লামিয়া সাইমন প্রমুখ।বক্তরা বলেন,সরকার মুখে সবসময় বলছে, এ দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে। সরকার কী করে সোনার বাংলা গড়বে? রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুর্নীতিবাজ লুন্ঠনকারীদের রক্ষা করে, নাকি এদেশের ক্ষেতমজুর কৃষক শ্রমিকদের জীবন বাঁচিয়ে? দেশবাসী আজ সে কথা জানতে চায়।বক্তারা অবিলম্বে কৃষিক্ষেত্রে ভর্তুকি দিয়ে সরাসরি গ্রামের তৃণমূল পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান কিনতে সরকারের প্রতি আহ্বান জানান।এর আগে,নগরীর ফকিরবাড়ির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়।

Top