গড়ে ৪ কলেজে আবেদন একাদশে ভর্তিতে - Alokitobarta
আজ : শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

গড়ে ৪ কলেজে আবেদন একাদশে ভর্তিতে


আলোকিত বার্তা:একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের প্রথম দফার কার্যক্রম মধ্যরাতে শেষ হবে। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ১৪ লাখ ৪ হাজার ৬৪ শিক্ষার্থীর আবেদন জমা পড়েছে। এসব শিক্ষার্থী সবমিলে ৬২ লাখ ৩৭ হাজার ৯০২টি প্রতিষ্ঠানে আবেদন করেছে। গড়ে প্রতি শিক্ষার্থী ৪ দশমিক ৪৪টি কলেজের জন্য আবেদন করেছে।গত ১২ মে দেশের কলেজ ও মাদরাসার জন্য আবেদন নেয়া শুরু হয়। প্রথম দফা আবেদন নেয়া শেষ বৃহস্পতিবার মধ্যরাতে।এবারও মোট তিন দফা আবেদন নেয়া হচ্ছে। প্রথম দফায় আবেদনকারীদের ফল প্রকাশ করা হবে ১০ জুন। দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে ১৯ ও ২০ জুন। ২১ জুনই এদের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপে আবেদন নেয়া হবে ২৪ জুন। ফল প্রকাশ করা হবে ২৫ জুন। ২৭ থেকে ৩০ জুন শিক্ষার্থীদের নির্বাচিত কলেজে ভর্তি হতে হবে। এ বছরও অনলাইনে সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাচ্ছে।

ভর্তি নীতিমালা অনুযায়ী,অনলাইনে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা মাদরাসায় আবেদন পড়েছে। এ জন্য নেয়া হবে ১৫০ টাকা। মোবাইল ফোনে প্রতি এসএমএসে একটি করে কলেজে আবেদন করা যাবে। এ জন্য ১২০ টাকা দিতে হবে।তবে এসএমএস এবং অনলাইন মিলিয়ে কোনো শিক্ষার্থী ১০টির বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না। কলেজ পছন্দের করতে এবার প্রথম ধাপের আবেদনের ফল প্রকাশ না করা পর্যন্ত আবেদন তালিকায় কলেজের পছন্দক্রম রদবদল করতে পারবে। ভর্তির জন্য কলেজ পাওয়ার পর শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন (রেজিস্ট্রেশন) করতে হবে। এ জন্য গত বছর ১৮৫ টাকা নেয়া হতো।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশীদ জানান,একাদশের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রতিদিন ভুয়া আবেদনের অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব আবেদন নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা ছুটে আসছেন। তাদের কাছে লিখিতভাবে আবেদন রাখা হচ্ছে।এ পর্যন্ত পাঁচ শতাধিক ভুয়া ভর্তির লিখিত অভিযোগ পাওয়া গেছে। এসব ভুয়া আবেদনকারীদের শনাক্ত করতে কাজ শুরু করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

Top