১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল - Alokitobarta
আজ : রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি,প্রশাসনে বড় রদবদল


আলোকিত বার্তা:সরকার প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে পদোন্নতি ও বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে। এর মধ্যে কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।টাঙ্গাইলের কালিহাতীর ইউএনও মো. খায়রুল ইসলামকে জামালপুর, রাঙ্গামাটি সদরের ইউএনও মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীকে খাগড়াছড়ি, চট্টগ্রামের কর্ণফুলীর ইউএনও সজীব কান্তি রুদ্রকে বান্দরবান এবং ফেনীর সোনাগাজীর ইউএনও রিগ্যান চাকমাকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। তাদের সবাইকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রদান করা হয়েছে।

কিশোরগঞ্জের এডিসি মোহাম্মদ নাহিদ হাসান খানকে সাতক্ষীরা এবং বান্দরবানের এডিসি মো. আবু তালেবকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বদলি করা হয়েছে। এছাড়া ছয়জন কর্মকর্তাকে ইউএনও হিসেবে পদায়নের লক্ষ্যে ঢাকা, রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, কর্মকর্তাদের আগামী ২৪ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। ব্যর্থতায় তারা বর্তমান দায়িত্ব থেকে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে বিবেচিত হবেন।

Top