৯ প্রতিষ্ঠানকে জরিমানা ট্রেড লাইসেন্স না থাকায় - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নতুন লঘুচাপের আভাস,সারা দেশে বৃষ্টির সম্ভাবনা বিদ্যুৎ উৎপাদনে স্বস্তির বার্তা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে বিএনপির অপরিপক্বতা ও অদূরদর্শী নেতৃত্বে সাত মাসেই সরকার লেজেগোবরে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য বেড়ে সাড়ে চার লাখ কোটি টাকা সড়কে রক্তের স্রোত থামবে কবে ? ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালক আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? প্রতিদিন ঝরছে ২২ প্রাণ বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও সিটি নির্বাচনে বিএনপি ভোট বেশি পাওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে কথা ... বিনয়কাঠিতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

৯ প্রতিষ্ঠানকে জরিমানা ট্রেড লাইসেন্স না থাকায়


আলোকিত বার্তা:ট্রেড লাইসেন্স না থাকা ও লাইসেন্স নবায়ন না করায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নতুন বাজার এলাকার নয়টি ব্যবসায় প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২২ মে) সিটি করপোরেশনের নির্বাহী ম্যজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের এ জরিমানা করেন।

ইমতিয়াজ মাহামুদের নেতৃত্বে রমজানের শুরু থেকেই লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।এ পর্যন্ত শতাধিক প্রতিষ্ঠানকে জরিমানা ছাড়াও একাধিক দোকান সিলগালা করা হয়েছে।সময়মতো লাইসেন্স নবায়ন না করলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিসিসির জনসংযোগ শাখা।

Top