বিসিসির উদ্যোগে গাড়ি পার্কিং ব্যবস্থা ঈদে যানজট নিরসনে - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

বিসিসির উদ্যোগে গাড়ি পার্কিং ব্যবস্থা ঈদে যানজট নিরসনে


আলোকিত বার্তা:আসন্ন ঈদে নগরের যানজট নিরসন ও নগরবাসীর দুর্ভোগ লাঘবে নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।তিনি বলেন,ঈদের আগে কেনা-কাটার সুবিধার্থে নগরের গীর্জা মহল্লা সংলগ্ন একে স্কুল মাঠে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করেছে বিসিসি কর্তৃপক্ষ। এতে একদিকে যেমন নগরের যানজট দূর হবে, অন্যদিকে গাড়িগুলো নিরাপদে থাকবে।

বুধবার (২২ মে)নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।বিসিসি মেয়র বলেন, নগরের প্রাণকেন্দ্র সদর রোড,ফজলুল হক অ্যাভিনিউ,গীর্জা মহল্লা,ফলপট্টি,চকবাজার,কাটপট্টি, পদ্মাবতী এলাকায় শত শত ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। তবে এসব প্রতিষ্ঠান ঘিরে কোনো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই। ফলে ঈদ বাজারে এসব এলাকার সড়কগুলোতে মানুষ ও যানবাহন চলাচলে তীব্র জটের সৃষ্টি হয়।তাই সিটি করপোরেশনের পক্ষ থেকে গীর্জা মহল্লা সংলগ্ন একে স্কুল মাঠে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশপাশি থানার পাশে কাটপট্টি ও লাইন রোডের সংযোগস্থলের সড়কটি তেমন কোনো কাজে আসে না। তাই সেখানেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করার চিন্তা-ভাবনা রয়েছে।

এছাড়া নগরের যানজট নিরসনের লক্ষ্যে অল্প সময়ের মধ্যে সড়কের পাশে নির্দেশিকামূলক বিলবোর্ড স্থাপন করা হচ্ছে। যেখানে কোনো সড়ক দিয়ে কোথায় যেতে হবে তার নির্দেশনা দেওয়া হবে এবং এগুলো এমনভাবে দেওয়া হচ্ছে যাতে সড়কে যানবাহনেও নিয়ন্ত্রণ ব্যবস্থা ঘটে।

Top