যশোরের শার্শায় স্বর্ণ আত্নসাতের ঘটনায় তিন পুলিশ সদস্য ক্লোজ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

যশোরের শার্শায় স্বর্ণ আত্নসাতের ঘটনায় তিন পুলিশ সদস্য ক্লোজ


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারতে পাচারকালে দুই স্বর্ণ বহনকারীকে আটক করে স্বর্ণ আত্নসাত করার অভিযোগে শার্শার বাগআঁচড়া পুলিশ ক্যাম্পের তিন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।ক্লোজ হওয়া পুলিশ সদস্যরা হলো, এএসআই তবিবুর রহমান, এএসআই রঞ্জন ও কনষ্টবল তুষার। এ ব্যাপারে ওই তিনজনকে স্বর্ণ আত্নসাতের অভিযোগে যশোর পাঠানো হয়েছে ।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুখদেব জানায়, গতকাল সোমবার বিকাল ৫ টার সময় স্বর্ণ চোরাচালানি বেনাপোল পোর্ট থানার সাজেদুর রহমান ও আক্তার হোসেনকে এএসআই তবিবুর, এএসআই রঞ্জন ও কনষ্টবল তুষার আটক করে ক্যাম্পে না এনে স্বর্ণ রেখে তাদের ছেড়ে দেয়। স্বর্ণ আটকের কোন তথ্যও তারা ক্যাম্প ইনচার্জকে অবহিত না করে তারা আত্নসাতের জন্য নিজেদের কাছে রেখে দেয়। এ ঘটনা জানাজানি হলে তাৎক্ষনিক ওই তিনজন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদে সত্যতা মেলে। স্বর্ণ আত্নসাতের ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান এবং তাদের কাছ থেকে আত্নসাতকৃত ৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের যশোরে পাঠানো হয়েছে। মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো উপর থেকে কোন সিদ্ধান্ত আসে নাই। পরে বিস্তারিত জানানো হবে।

Top