প্রতিষ্ঠানকে জরিমানা ময়লা ফেলায় ব্যবসা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট সংখ্যাগত প্রায় সব দিক থেকেই এগোচ্ছে দেশ,কিন্তু মান কোথায়! ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের তিলোত্তমা থেকে বসবাসের অযোগ্য রাজধানী ঢাকা কুয়াকাটার বেড়িবাঁধে ভাঙন ‘বুড়ো’ ইঞ্জিনে ধুঁকছে রেল,জোড়াতালির ট্রেনে গভীর হচ্ছে সংকট মির্জা ফখরুল ও রিজভীকে মূল্যায়ন উজ্জীবিত বিএনপির তৃণমূল

প্রতিষ্ঠানকে জরিমানা ময়লা ফেলায় ব্যবসা


আলোকিত বার্তা:বরিশাল শহরের বিবির পুকুরে ময়লা ফেলায় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইজিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।মঙ্গলবার (২১ মে) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করে বিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইজির শো-রুম থেকে সারাদিন বিক্রির পর দোকানে জমে থাকা পলিথিন ও ময়লা বিবির পুকুরে ও তার পাশের ফুটপাতে ফেলা হয়। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে যান বিসিসির ভ্রাম্যমাণ আদালত।

এসময় ময়লা ফেলার অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল ওই শো-রুমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।এছাড়াও পুকুর, ডোবা, দোকানের সম্মুখে ও রাস্তাঘাটসহ যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানিয়েছেন বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

Top