আচরণ ভালো লাগেনি হাইকোর্টের গ্রিনলাইন পরিবহনের - Alokitobarta
আজ : রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ইলেকট্রিক বাস কিনতে ৪শ কোটি টাকা চায় বিআরটিসি দুর্নীতির ‘ওএলএম’ সিন্ডিকেট বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি দপ্তরে রাতভর চলে অনৈতিক কারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগীরা ! প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে পাচারের অর্থ উদ্ধারে নতুন চ্যালেঞ্জ গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগে হোঁচট বেনামি ঋণ ১৩১৬৬ কোটি টাকা, গুপ্ত হয়ে বিএনপিতে প্রবেশ করা বিতর্কিত জামায়াতে ইসলামীর নেতা নুরুল আমিন দলকে ক্ষতিগ্রস্ত করতেই এমন ক... ববিতে অর্ধশত নবীন শিক্ষার্থীকে ৫ ঘণ্টা র‌্যাগিং প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন,প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা

আচরণ ভালো লাগেনি হাইকোর্টের গ্রিনলাইন পরিবহনের


আলোকিত বার্তা:আদালতের বেঁধে দেয়া সময়ের মধ্যে বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ৪৫ লাখ টাকা দেয়নি গ্রিনলাইন পরিবহন।আদালতের আদেশ না মানায় হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করে বলেছে,যারা ব্যবসা করবে বা করে,তাদের মানবিক মূল্যবোধ থাকা উচিত। আমাদের কারো প্রতি কোনো রাগ-বিরাগ নেই। কিন্তু গ্রিনলাইনের উচিত ছিলো এই ছেলেটার ক্ষতিপূরণ প্রদান করা।আদালত বলে,গ্রিনলাইন পরিবহন ক্ষতিপূরণ কমানোর জন্যও আদালতে কোনো আবেদন করেনি।আবার রাসেল সরকারের সঙ্গেও কোনো সমঝোতা করেনি।তাই তাদের আচরণ আমাদের ভালো লাগেনি।

একপর্যায়ে হাইকোর্ট রিট আবেদনকারীর আইনজীবীকে বলে,আপনারা রুল শুনানির জন্য প্রস্তুত হোন।আমরা আদেশ দেব আর তা পালন করবে না,সেটা হতে পারে না।এরপর আদালত ২৫ জুন পরবর্তী আদেশের জন্য দিনধার্য করেন।এর আগে গ্রিনলাইন পরিবহনের আইনজীবী অজিউল্লাহ বলেন,গত ধার্য তারিখে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলো, সেসময় আদালতে গ্রিনলাইন পরিবহনের ম্যানেজার উপস্থিত ছিলেন। সে আদেশের বিষয়টি অবহিত। কিন্তু এরপর থেকে গ্রিনলাইন পরিবহন আমার সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি।

Top