ববিতে মানববন্ধন শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে - Alokitobarta
আজ : শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিআরটিসির ডিজিএম আশরাফুল আলমের খুঁটির জোর কোথায় : প্রধানমন্ত্রী ও দুদকের হস্তক্ষেপ কামনা করেছে কর্মক... ‘রুপালি ধোঁকা’ইলিশের নামে ব্যাংকগুলো গ্রাহককে আমানতের বিপরীতে গড়ে যে হারে মুনাফা দিচ্ছে,এর চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ,অন্য হোতারা ধরা না পড়ায় প্রশ্ন ব্যাংকক বৈঠকে চাওয়া হবে ৫০০ কোটি ডলারের ঋণ বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলার বিরুদ্ধে কথা বলায় জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার আতঙ্কে চাঁদাবাজ সন্ত্রাসীরা,বিএনপিতেও শুরু হয়েছে শুদ্ধি অভিযান অর্থনীতি নাজুক, পরিশোধে অক্ষমতায় হতে পারে বিপদ,কমছে আয়, ঋণেই ভরসা লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত ... মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা

ববিতে মানববন্ধন শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে


আলোকিত বার্তা:পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাকসুদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (২০ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা ৩৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) কর্মকর্তা প্রভাষক মাকসুদুর রহমানের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ আইনআনুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এরআগে রোববার (১৯ মে) বিএম কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বরিশাল সরকারি বিএম কলেজ ইউনিট ও বিএম কলেজ শিক্ষক পরিষদ। বিএম কলেজ অধ্যক্ষ ও বাংলাদেশ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বরিশাল ইউনিট সভাপতি প্রফেসর শফিকুর রহমান সিকদারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. মতিয়ার রহমান, বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন সরোয়ারসহ অন্যান্য শিক্ষক নেতারা।

Top