মননোয়ন পত্র জমা দিলেন বাবুল পাটোয়ারী - Alokitobarta
আজ : বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অবৈধ সম্পদ অর্জন, টেন্ডার বাণিজ্য সহ নানান অভিযোগ রংপুরে নির্বাহী প্রকৌশলী মুসার বিরুদ্ধে গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা রাজউক কর্মকর্তা পলাশ শিকদারকে নিয়ে ষড়যন্ত্র দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7

মননোয়ন পত্র জমা দিলেন বাবুল পাটোয়ারী


মল্লিক মো.জামাল বরগুনা প্রতিনিধিঃঃবরগুনার তালতলীতে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বাবুল পাটোয়ারী তার মনোনয়ন পত্র দাখিল করেছে। আজ সোমবার দুপুর ১টায় উপজেলা নিবার্চন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম কাছে মনোনয়নপত্র জমা দেন পঁচাকোড়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত আসমত আলী পাটোয়ারীর কনিষ্ঠ ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম বাবুল পাটোয়ারী। এসময় উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাকির হোসেন চুন্নু মাষ্টার, সাংগঠনিক সম্পাদক কবির আকন, সদস্য তোফাজ্জেল ফকির, পঁচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু জাফর খোকন প্রমুখ।সহকারী রিটার্নিং কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, আগামী কাল মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন আজকে এই পর্যন্ত ভাইস চেয়ারম্যান পদে একজন মনোনয়ন পত্র দাখিল করেন।

রেজাউল করিম বাবুল পাটোয়ারী বলেন,আমি সাধারন মানুষের অধিকার আদায়ের জন্য লড়বো। আমার বাবার আদর্শকে পুঁিজ করে জনগনের পাশে থেকে কাজ করতে চাই। আমার বাবাও ছিলো সাধারন জনগনের সেবক। পাশাপাশি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে সপে দিব। উল্লেখ তালতলী উপজেলা পরিষদ নিবার্চনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ মে, যাচাই বাছাই ২৩ মে, প্রাথর্ীতা প্রত্যাহার ৩০ মে ও ভোট গ্রহন ১৮ জুন।

Top