উচ্ছেদ অভিযান বরিশালে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

উচ্ছেদ অভিযান বরিশালে


আলোকিত বার্তা:রিশালে অবৈধভাবে ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ।সোমবার (২০ মে) দুপুরে নগরের চকবাজার এলাকা থেকে শুরু হয়ে ফলপট্টির মোড় হয়ে গীর্জামহল্লা পর্যন্ত এ অভিযান চলে। এসময় রাস্তার দু’পাশের ফুটপাত অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল আলোকিত বার্তাকে বলেন,দীর্ঘদিন ধরে চকবাজারের কিছু ব্যবসায়ী ফুটপাত দখল করে আছে। এতে পথচারীদের সমস্যা হচ্ছিল।ঈদের কেনাবেচা নির্বিঘ্ন করতে ও জনসাধারণের দুর্ভোগ কমাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে পুলিশ।পুরো এলাকা দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান তিনি।

Top