পুলিশের এসপিসহ ও ডিআইজি ৮ কর্মকর্তা বদলি - Alokitobarta
আজ : রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ইলেকট্রিক বাস কিনতে ৪শ কোটি টাকা চায় বিআরটিসি দুর্নীতির ‘ওএলএম’ সিন্ডিকেট বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানি দপ্তরে রাতভর চলে অনৈতিক কারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগীরা ! প্রধানমন্ত্রীর কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে পাচারের অর্থ উদ্ধারে নতুন চ্যালেঞ্জ গ্যাস সরবরাহ বাড়ানোর উদ্যোগে হোঁচট বেনামি ঋণ ১৩১৬৬ কোটি টাকা, গুপ্ত হয়ে বিএনপিতে প্রবেশ করা বিতর্কিত জামায়াতে ইসলামীর নেতা নুরুল আমিন দলকে ক্ষতিগ্রস্ত করতেই এমন ক... ববিতে অর্ধশত নবীন শিক্ষার্থীকে ৫ ঘণ্টা র‌্যাগিং প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন,প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা

পুলিশের এসপিসহ ও ডিআইজি ৮ কর্মকর্তা বদলি


আলোকিত বার্তা:বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।প্রজ্ঞাপনে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল্লাহেল বাকীকে রাজশাহীর পুলিশ একাডেমি সারদায়,বরিশাল মহানগর পুলিশে কর্মরত অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমানকে র‌্যাব সদর দফতরের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মো.মনিরুজ্জামান এবং ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামানকে অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো.হায়দার আলী খানকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।হাইওয়ে পুলিশে কর্মরত পুলিশ সুপার মো.মুশফেকুর রহমানকে ঢাকার বিশেষ শাখায় বদলি করা হয়েছে।আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ১৩ এস অধিনায়ক (পুলিশ সুপার) সৈয়দ মোসাফিকুর রহমানকে এপিবিএন-৮ এ এবং এপিবিএন-৮ এর অধিনায়ক মোহাম্মদ রাশিদুল ইসলামকে এপিবিএন-১৩ তে বদলি করা হয়েছে।

Top