অনলাইন রেডিও স্টেশন ববিতে চালু হলো - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

অনলাইন রেডিও স্টেশন ববিতে চালু হলো


আলোকিত বার্তা:এক ঝাঁক উদ্যমী তরুণ শিক্ষার্থীর প্রচেষ্টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে অনলাইন রেডিও স্টেশন।ক্যাম্পাস ভিত্তিক ওয়েব বেজড (BU RADiO) এ রেডিওতে রোববার (১৯ মে) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে।রেডিও স্টেশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।প্রথম দিনের অনুষ্ঠান সূচিতে রেডিওটির পেছনের গল্প এবং অন ও অফ এয়ারে কাজ করা মানুষগুলোর সঙ্গে আড্ডা হয়েছে। পরবর্তীতে অনুষ্ঠান সূচিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক খবর, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাফল্যের খবর, সফল মানুষদের সাক্ষাৎকার, ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে আড্ডা ছাড়াও আরজে আওয়ার, গান, কবিতা ইত্যাদি অনুষ্ঠিত হয়েছে।

রেডিওটির প্রতিষ্ঠাতা গণিত বিভাগের পঞ্চম ব্যাচের আবু উবায়দা সাংবাদিকদের বলেন, ২০১৭ সালে তিনি যখন প্রথম বর্ষের ছাত্র তখন সহপাঠী বন্ধু আকিব জাভেদ ফাহিমকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যাম্পাস ভিত্তিক রেডিও চালু করার কথা জানান। ফাহিম খুব আগ্রহ দেখানোর কারণে তারা দু’জন মিলে কাজ শুরু করেন এবং ওয়েবভিত্তিক ক্যাম্পাস রেডিও চালুর চূড়ান্ত প্রস্তুতি নেন। ইতোমধ্যে তারা পরীক্ষামূলক সম্প্রচারও করেছেন। কিন্তু ইন্টারনেট সুবিধা না থাকায় বা রেডিওতে কাজ করতে আগ্রহীদের সাড়া না পাওয়াসহ আরও বেশ কিছু সীমাবদ্ধতার কারণে সেটি চালু রাখা সম্ভব হয়নি। দ্বিতীয় দফায় ২০১৯ সালের এপ্রিল মাসে আবারও উদ্যোগ নেওয়ায় ব্যাপক সাড়া পান এবং এবার আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাস রেডিও চালুর সিদ্ধান্ত নেনেন।

আবু উবায়দা ছাড়াও বিইউ রেডিওর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে আছেন তানভীর আহমেদ,আকিব জাভেদ ফাহিম,জালাল উদ্দীন রুমি, তানজুম তমা, রেজওয়ানা আফরোজ, চিন্ময় মন্ডল, তাওহিদ হৃদয়, সুব্রত সাগর, ফজলে রাব্বি রকি, মাহমুদুর রহমান তপু, বাহাউদ্দীন আবির, জুয়েল হোসেন, সামিয়া জেরিন, মরিয়ম ইয়াসমিন, ফাইয়াজ আহমেদ, নেওয়াজ শরীফ, ইমরান জাহিদ, রনি হাওলাদার এবং সাইদুজ্জামান শোয়েব।বিইউ রেডিও-এর লাইভ প্রোগ্রাম শুনতে http://bit.ly/2JFp4uz ভিজিট বা http://bit.ly/2YA4W17 অ্যাপটি ইনস্টল করে লাইভ শুনতে পারবেন সবাই।এছাড়াও লাইভ প্রোগ্রামের স্ট্রিম আপডেট পেতে লাইক দিতে পারেন, পেইজ লিংক https://www.facebook.com/buradio.org

Top