২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা উজিরপুর উপজেলায় এনসিপির আহবায়ক কমিটি ঘোষণা হিজলায় জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়ন সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা বরিশালে


আলোকিত বার্তা:পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান ও বাজারদর স্থিতিশীল রাখতে বরিশালে প্রতিনিয়ত বাজার মনিটরিং করছে জেলা প্রশাসন।এরই ধারবাহিকতায় রোববার (১৯ মে) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের নেতৃত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ আলোকিত বার্তাকে বলেন,দুপুরে শহরের নতুন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে আসিফ ফুড প্রোডাক্টের মালিক আসলাম হাওলাদার এবং কর্মকার স্টোরের মালিক নিত্যানন্দ কর্মকারকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।তিনি আরো বলেন,জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের নির্দেশে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Top