ক‌বি হেনরী স্বপন জা‌মিন পেলেন - Alokitobarta
আজ : বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

ক‌বি হেনরী স্বপন জা‌মিন পেলেন


আলোকিত বার্তা:ডি‌জিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া ক‌বি হেনরী স্বপনের জা‌মিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্প‌তিবার(১৬ মে)সকালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শামীম আহম্মেদ তার জা‌মিন মঞ্জুর করেন।
অ্যাডভোকেট সুভাশীষ ঘোষ বাপ্পি ও অ্যাডভোকেট সুভাস চন্দ্র দাস আলোকিত বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।তারা জানান,বাদী বিবাদী পক্ষের উপ‌স্থি‌তিতে এ জা‌মিন মঞ্জুর করা হয়েছে।আগামী ধার্য তা‌রিখ পর্যন্ত তাকে জা‌মিন দিয়েছেন আদালত।

এর আগে মঙ্গলবার (১৪ মে)হেনরী স্বপনের বিরুদ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আইনে ব‌রিশাল কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হলে সর্বমহলে নিন্দা ও প্র‌তিবাদ সৃ‌ষ্টি হয়।ক‌বি হেনরী স্বপনের পক্ষে আইনজীবী হিসেবে জেলা বারের সভাপ‌তি সৈয়দ ওবায়েদুল্লাহ সাজু, সি‌নিয়র আইনজীবী অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালসহ আইনজীবীরা উপ‌স্থিত ছিলেন।

Top