মির্জাগঞ্জে নবনির্বাচিত উপজেলা ও ভাইস চেয়ারম্যাদেরকে বরন ও সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ: ‘বৈধ পারিবারিক সম্পদকে দুর্নীতি হিসেবে প্রচার... কর্ণফুলী টানেল প্রকল্পের তদন্ত: অনিয়মের কোনো সম্পৃক্ততা না মেলায় তদন্তের আওতায় নেই ড. অনুপম সাহা, জা... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে

মির্জাগঞ্জে নবনির্বাচিত উপজেলা ও ভাইস চেয়ারম্যাদেরকে বরন ও সভা অনুষ্ঠিত


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ওভাইস চেয়ারম্যাদেরকে বরন অনুষ্ঠান ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাপরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল বুধবার সকালএগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে বরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেনউপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। উপজেলা প্রশাসন ওউপজেলা পরিষদের সদস্যগন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন একে একে দ্বিতীয়মেয়াদেও খান মোঃ আবু বকর সিদ্দিকীকে উপজেলা পরিষদের চেয়ারম্যানহিসেবে ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুল দিয়ে বরন করে নেন।

উপজেলানির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যরাখেন, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃজহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনাহাবিব,মির্জাগঞ্জ থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলামাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুউদ্দিন ওয়ালীদ,উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা,উপজেলা প্রকল্প বাস্তবায়নকর্মকর্তা এস.এম. দেলোয়ার হোসাইন,উপজেলা পল্লী উন্নয়ন ব্যাংকেরসমন্বয়ক মোঃ আল-আমীন,যুব উন্নয়ন কর্মকর্তা সুনিল কুমার রায়,উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান হোসেন,ইউপি চেয়ারম্যান মোঃজাহাঙ্গীর আলম মাষ্টার, ইউপি চেয়ারম্যান এ্যাডভোটে মোঃ লিটন সিকদার,ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম তালুকদার ও ইউপি চেয়ারম্যানসুলতান আহম্মেদ প্রমূখ।

Top