বিসিসি প্রতিদিন ১৫ হাজার লিটার বিশুদ্ধ পানি দিচ্ছে - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই,শিক্ষকতা করতে চাইলে ইউনিভার্সিটিতে গিয়ে করুক মক্কা চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই, আমন্ত্রণ পেলে বিবেচনা করবে বাংলাদেশ ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত আজ সংসদের তৃতীয় অধিবেশন বসছে সংসদীয় জবাবদিহিতা ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি ১১ দলীয় ঐক্যের বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

বিসিসি প্রতিদিন ১৫ হাজার লিটার বিশুদ্ধ পানি দিচ্ছে


আলোকিত বার্তা:পবিত্র রমজান মাসে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে নগরের বিভিন্ন এলাকায় ১৫ হাজার লিটারের ওপরে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)।নগরের বিভিন্ন এলাকা বিশেষ করে কলোনিগুলোতে রমজান শুরুর দিক থেকে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিলে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এ কার্যক্রম হাতে নেওয়া হয়।
তৃতীয় রমজান থেকে শুরু হওয়া এ কার্যক্রম রমজানের শেষ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বিসিসি কর্তৃপক্ষ।সিটি করপোরেশনের পানি শাখার নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, নগরের কোনো এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিলে ভাউজারের মাধ্যমে সেখানে পানি দেওয়া হতো। তবে এত বৃহৎ আকারে এটাই প্রথম বিশুদ্ধ পানি সরবরাহ করার কার্যক্রম। সংকটময় এলাকা নির্ধারণ করে মানুষের চাহিদার ওপর ভিত্তি করে প্রতিদিন ১৫ হাজার লিটারের মতো পানি সরবরাহ ও বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, এ কাজে করপোরেশনের পানি বহনকারী গাড়ি (ভাউজার) ১টি, ৭টি ট্রাক, ১৪টি পানির বড় ট্যাংক ও ১টি ইঞ্জিন চালিত নৌকা বা ট্রলার ব্যবহার করা হচ্ছে।মেয়রের এ উদ্যোগে নগরবাসীর কাছ থেকে বেশ সাড়া পাওয়া গেছে বলে জানিয়ে হুমায়ুন কবির বলেন, মেয়র নিজেও এ কাজ প্রতিনিয়ত দেখাভাল করে থাকেন।বরিশাল নগরের রসুলপুর এলাকার বাসিন্দা ফাতেমা বেগম জানান, গরম এলেই বিশুদ্ধ পানি বিশেষ করে খাবার পানির সংকট থাকে রসুলপুর, কলাপট্টি, পলাশপুরসহ আশপাশের এলাকায়। চাপকলের পানির স্তর নিচে নেমে যাওয়ায় চাপকলেও পানি ওঠে না। এ অবস্থায় এবারই প্রথম সিটি করপোরেশনের পক্ষ থেকে এসব এলাকার মানুষের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া হচ্ছে। নয়তো বিগত সময়ের মতো হয় কিনে, নয়তো দূর থেকে পানি টেনে আনতে হতো।

Top